
চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ।
আজ দুপুর ২টায় তেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র,
শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড
সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, য়শোর, চট্রগ্রাম,
বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশর মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা
বোর্ডের এসএসসি ও সমসান পরীক্ষা ২০২৫-এর ফলাফল ১০ জুলাই দুপুর ২টায় শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

