ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হা’মা’সে’র সাবেক মুখপাত্র আবু উবাইদা ও জ্যেষ্ঠ কমান্ডারদের শাহাদাতে ছাত্রশিবিরের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন
Link Copied!

হা’মা’সে’র আ’ল-কা’স’সা’ম ব্রিগেড আজ আনুষ্ঠানিকভাবে তাদের সাবেক মুখপাত্র আবু উবাইদা এবং আরও চারজন জ্যেষ্ঠ কমান্ডারের শাহাদাতের ঘোষণা দিয়েছে। ই’স’রা’য়ে’লি দখলদার বাহিনী কর্তৃক এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (৩০ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “শহীদ আবু উবাইদা ফি’লি’স্তিনি জনগণের অধিকার রক্ষা ও আ’ল-আ’ক’সা’র মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁর সাহস, দৃঢ় নেতৃত্ব ও অদম্য প্রতিজ্ঞা মুসলিম যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস। হামাসের ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, আবু উবাইদার সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার মুহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানা, রায়েদ সা‘দ এবং আবু ওমর আল-সুরি নির্মম ই’স’রা’য়ে’লি হামলায় শহীদ হয়েছেন।

ই’স’রা’য়ে’লি জা’য়ন’বা’দে’র বিরুদ্ধে এবং মুসলমানদের পবিত্র মসজিদ আল-আ’ক’সা রক্ষায় ইতোপূর্বেও হা’মা’সে’র শীর্ষস্থানীয় নেতা শহীদ ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারসহ অসংখ্য নেতৃবৃন্দ জীবন উৎসর্গ করেছেন। নারী ও শিশুসহ এই আগ্রাসনে ৭০ হাজারের অধিক ফি’লি’স্তিনি শহীদ হয়েছেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ফি’লি’স্তিনে দখলদার ই’স’রা’য়ে’লের নৃশংসতা ও নিরীহ নাগরিকদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ফি’লি’স্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জ্ঞাপন করছি। একই সঙ্গে ই’স’রা’য়ে’লি স’হিং’স’তা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

শহীদ আবু উবাইদা ও সকল শহীদকে মহান আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। মুসলিম উম্মাহকে তাঁদের আত্মত্যাগের পথ অনুসরণ করার শক্তি দিন। তাঁদের পরিবার, সহযোদ্ধা ও সমর্থকবৃন্দকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।