আজ ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন-এর গুলশান কার্যালয়ে যান।
এ সময় ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কুশলাদি জিজ্ঞাস করেন ও তাঁকে সান্তনা দেন। তাঁর পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, জনাব সালাহ উদ্দিন আহমদ এবং ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন।
কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।