ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

যশোর বেনাপোল মহাসড়কে পিকআপ চাপায় মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু

admin
নভেম্বর ১৭, ২০২৫ ৯:১৪ অপরাহ্ন
Link Copied!

: যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি চাতালের সামনে পিকআপ এর চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ভারসাম্যহীন মহিলা (৬৫) নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায় উক্ত মহিলা প্রায় সময় হাইওয়ের পাশ দিয়ে ঘোরাফেরা করতেন। আজ সন্ধ্যার সময় বেনাপোল হতে একটি কাভার্ড ভ্যান যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ন-১১-৯৫৪৬ ঝিকরগাছার দিকে আসার সময় তাকে ধাক্কা দেয় এবং কাভার্ড ভ্যানের সামনের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। পরবর্তীতে চালক গাড়ী রেখে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন এবং গাড়িটি নাভারন হাইওয়ে পুলিশ জব্দ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ঝিকরগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উপস্থিত আছে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।