আজ ২৩ সেপ্টেম্বর ছাত্রশিবির মৌলভীবাজার সকালে কলেজ এর উদ্যোগে ছাত্র সংসদ নির্বাচন সহ দশ দফা দাবি বাস্তবায়নে জন্য অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত স্মারকলিপির দশ দফা নিচে দেওয়া হল।
১। জুলাই চেতনাকে ধারণ করে ক্যাম্পাসে জুলাই কর্নার স্থাপন করতে হবে। জুলাই স্পিরিটের আলোকে একাডেমিক ভবন এরা নামকরণ করতে হবে।
২। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র সংসদ কার্যালয় সংস্কার করতে হবে এবং গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে।
৩। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরশনে নতুন আবাসিক হল নির্মাণ ও পুরাতন হল সংস্কার করতে হবে। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসিক হল নির্মাণ করতে হবে।
৪। নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান সংস্কার করতে হবে।
৫। অতি দ্রুত নতুন বাসের যাতায়াত রোট নির্ধারণ করে ববাস গুলো চালু করতে হবে।
৬। আধুনিক শিক্ষার চাহিদা পূরণে সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ আরো কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করার ব্যবস্থা করতে হবে।
৭। শিক্ষার নতুন ও নির্মল পরিবেশ নিশ্চিতে শ্রেণী কক্ষ সংস্কার করতে হবে। শিক্ষামূলক সেমিনার, সিম্পোজিয়াম, বিতর্ক ইত্যাদি নির্মিত্তে অডিটোরিয়াম দ্রুত সংস্কার করতে হবে।
৮। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ক্যাম্পাস মশা নিদনের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসের ওয়াশরুম সংস্কার করে ব্যবহার উপযোগী করতে হবে।
৯। তালিকা করে নির্দিষ্ট সংখ্যক আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
১০। নারী শিক্ষার্থী হয়রানি এবং মাদকমুক্ত ক্যাম্পাস গর্তে বহিরাগত প্রবেশ নিষেধ করতে হবে। সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করতে হবে।
উক্ত ১০ দফা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন
মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি
আরাফাত আহমদ

মুক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন
ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার অফিস সম্পাদক, মামুন আহমদ, অর্থ সম্পাদক ফয়সাল আহমদ, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি আরাফাত আহমদ, কলেজ সেক্রেটারি সুমন ভুইয়া। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

